৪ এপ্রিল ২০২৬

পলাশে নবনির্মিত ৪ তলা একাডেমিক ভবনের উদ্ধোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পলাশে নবনির্মিত ৪ তলা একাডেমিক ভবনের উদ্ধোধন
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলার সমবায় আদর্শ বিদ্যানিকেতনে নব নির্মিত ৪ তলা একাডেমিক ভবন উদ্ধোধন করা হয়েছে। শনিবার ১৯ ফেব্রুয়ারী দুপুরে পলাশের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্ধোধন করেন। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে নতুন ভবন উদ্ধোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলার চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,পলাশ উপজেলার নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী, পলাশ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষার ও উপজেলা শিক্ষা অফিসার মিলন কৃঞ্চ হালদার। এই নতুন বিদ্যালয় ভবনটি জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে মেসার্স মোখলেছ এন্টারপ্রাইজ ২০২০-২১ অর্থ বছরে ২ কোটি ৯৭ লাখ টাকা ব্যায়ে ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের কাজ সম্পন্ন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি