৪ এপ্রিল ২০২৬

পলাশে পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পলাশে পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
বোরহান মেহেদী, নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশে পিক-আপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আনন্দ হাসান নামে এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে মোটরসাইকেলে থাকা আরেক আরোহী নাহিদ গাজী। নিহত আনন্দ হাসান ডাংগা ইউনিয়নের কেন্দুয়াব এলাকার আনোয়ার হোসেনের ছেলে ও আহত নাহিদ গাজী শিবপুর উপজেলার সাধাচর এলাকায় মোতালিব ডাক্তারের ছেলে। শুক্রবার ২০মে বিকেল সাড়ে ৪ টায় পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ঝালকাটা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এটি নিশ্চিত করেন পলাশ থানার এসআই শাহ আলম। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে চরসিন্দুরগামী একটি পিক-আপ ভ্যান গজারিয়ার ঝালকাটা বাজারে পৌঁছালে ইটাখোলাগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আনন্দ হাসান নিহত ও মোটরসাইকেল থাকা নাহিদ গাজী আহত হয়। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি ঘটনাস্থলে রেখে চালক পালিয়ে যায়। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে এবং পিকআপ ভ্যানটি আটক করে। পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি