৪ এপ্রিল ২০২৬

পলাশে পরকীয়ার জেরে এক যুবকের দুই হাতের কব্জি কর্তন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পলাশে পরকীয়ার জেরে এক যুবকের দুই হাতের কব্জি কর্তন
নরসিংদী প্রতিনিধি : নরসিংদী জেলার পলাশ উপজেলায় আপন চাচির সাথে পরকীয়ার কারণে দুই হাতের কব্জি হারাতে হলো হাদিউল্লাহ (২৩) নামে এক যুবকের। চাকরি দেওয়ার কথা বলে ডেকে এনে তার দুই হাতের কব্জি কেটে নিয়েছে ফুফা শেখ জালাল মিয়া। মঙ্গলবার (২৮ ) জুন গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামের এই ঘটনা ঘটে। হাদিউল্লা শিবপুর উপজেলার বাড়িগাঁও গ্রামের মোরশেদ মিয়ার ছেলে। অপরদিকে শেখ জালাল মিয়া নোয়াকান্দা গ্রামের আক্কাছ মিয়ার ছেলে ও সম্পর্কে হাদিউল্লাহ এর চাচির দুলাভাই। পুলিশ জানায়, আপন চাচির সঙ্গে দীর্ঘদিন ধরে হাদিউল্লাহর পরকীয়ার সম্পর্ক ছিল। প্রায় সময় হাদিউল্লাহ এর সাথে পরিবারের সদস্যদের ঝগড়া লেগেই থাকতো। সোমবার (২৭ জুন) সন্ধ্যায় তাকে চাকরির কথা বলে জালাল মিয়া তার নিজ বাড়িতে ডেকে আনেন। সেখানে হাদিউল্লাহ রাত্রিযাপন করে। পরে ভোর চারটার দিকে হাদিউল্লাহ তার ফুফা বাড়ির পাশে একটি ঝোঁপে নিয়ে যায়। সেখানে তাকে হাত পা মুখ বেঁধে তার দুই হাতের কব্জি কেটে দেয়। এসময় হাদিউল্লাহর চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ বলেন, চাচির সাথে পরকীয়ার জেরে এই ঘটনার সূত্র পাত হতে পারে। তাছাড়া শেখ জালাল একজন শীর্ষ ডাকাত দলের সদস্য। জালালের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তবে এই ঘটনায় থানায় এখনো কেউ মামলা করেনি। মামলা দায়েরের পর পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি