৩ এপ্রিল ২০২৬

পলাশে সড়ক নির্মাণ কাজের ট্রাক কেড়ে নিল শিশুর প্রাণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পলাশে সড়ক নির্মাণ কাজের ট্রাক কেড়ে নিল শিশুর প্রাণ
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গায় ড্রাম ট্রাকের চাপায় তাসমিয়া নামে এক তিন বছরের শিশু নিহত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াব গ্রামের ঠৈঙ্গারদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসমিয়া কেন্দুয়াব গ্রামের হোসেন আলীর মেয়ে। পুলিশ ও ডাংগা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার বাদল মিয়া জানান, আজ বুধবার সকাল থেকে এনডিএ নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি ড্রাম ট্রাক পাঁচদোনা-ডাঙ্গা সড়কের নির্মাণ কাজ করছিলো। পরে ১২টার দিকে ট্রাকটি ডাঙ্গার কেন্দুয়াব গ্রামের ঠেঙ্গারদী এলাকায় পৌঁছালে সড়ক পার হতে যাওয়া তাসমিয়া নামের তিন বছরের এক শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু তাসমিয়ার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ড্রাম ট্রাক জব্দ ও চালককে আটক করে পুলিশ। ডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এএসআই) খাইরুল ইসলাম জানান, নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি