২৩ এপ্রিল ২০২৬

পঞ্চগড়ে আটক দুই স্কুলছাত্রকে ৮ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১১:৪০ পিএম
পঞ্চগড়ে আটক দুই স্কুলছাত্রকে ৮ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ


বাংলাপ্রেস ডেস্ক: পঞ্চগড়ের সদর উপজেলার পাটশিরি সীমান্তে কাঁটাতারের কাছে ছবি তুলতে গিয়ে আটক হওয়া দুই বাংলাদেশি স্কুলছাত্রকে ৮ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়। এর আগে সকালে পার্শ্ববর্তী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।

ফেরত পাওয়া দুই কিশোর হলেন আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্রজিত রায় (১৪) এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় চন্দ্র রায় (১৪)।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মো. কায়েস জানান, পতাকা বৈঠকের মাধ্যমে দুই স্কুলছাত্রকে নিরাপদে ফেরত আনা হয়েছে।


উল্লেখ্য, মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে বোনের বাড়িতে ঘুরতে আসে উদয় রায় ও ভাতিজা ইন্দ্রজিত রায়। বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকায় ঘুরতে যায় তারা। সীমান্তে তারা মোবাইল ফোন দিয়ে নিজেদের ছবি তোলে। একপর্যায়ে তারা সীমান্তের মেইন পিলার ৪১৭-এর ৯ নম্বর সাবপিলার এলাকা দিয়ে ভারতীয় অংশের ১৫০ গজ ভেতরে মীরগঞ্জ এলাকায় গেলে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের ধরে নিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বিএসএফকে অবগত করে বিজিবি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি