৩ সেপ্টেম্বর ২০২৬

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ এএম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ

গিয়াস রনি নোয়াখালী প্রতিনিধি:  প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে এসব ক্রীড়াসামগ্রী তুলে দেওয়া হয়। নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য ও কবিরহাট ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলাম মোমিত ফয়সালের সহযোগিতায় এসব ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়। ক্রীড়াসামগ্রী পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও উৎসাহ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও কবিরহাট ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সৌরভ হোসেন কামাল, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক আব্দুল বাছেত হিরন, কবিরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির এবং কবিরহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মোতালেব হোসেন মামুন।
ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে গোলাম মোমিত ফয়সাল বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সহায়তা করে। তাই শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি