২২ এপ্রিল ২০২৬

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ করল এসএসসি পরীক্ষার্থীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১১:৪০ পিএম
প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ করল এসএসসি পরীক্ষার্থীরা

বাংলাপ্রেস ডেস্ক:   রাত পোহালেই শুরু এসএসসি পরীক্ষা। কিন্তু গাইবান্ধার পলাশবাড়ী গিরিধারী পুর আদর্শ উচ্চ বিদ্যালযয়ের ৩৬ পরীক্ষার্থী প্রবেশপত্র না পেয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এসময় শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন অভিভাবকরাও। এতে মহাসড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

সোমবার রাত ৯টার দিকে পলাশবাড়ী পৌর শহরের পলাশবাড়ী ফিলিং স্টেশনের সামনে এই অবস্থান নেন তারা। খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাতেই প্রবেশপত্র হস্তান্তরের আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থী অবরোধ প্রত্যাহার করে নেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, ‘আগামীকাল পরীক্ষা অথচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদের এডমিট কার্ড দেননি। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত  প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান পাইনি। এই পরীক্ষা আমাদের জীবনের প্রথম পাবলিক পরীক্ষা। তাই অভিভাবকদের সাথে নিয়ে রাস্তায় নেমেছি।’

অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষকের গাফিলতি এবং ফরম পূরণের টাকা সঠিক সময়ে বোর্ডে জমা না দেওয়ার কারণেই এই বিপত্তি ঘটেছে। এ ঘটনার জন্য দায়ী প্রধান শিক্ষকের বিচার দাবি করেন তারা।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াশা রহমান দাপাদার ও থানার ওসি সরোয়ার আলম খান ঘটনাস্থলে যান। এসময় ইউএনও রাতেই শিক্ষার্থীদের প্রবেশপত্র সরবরাহের আশ্বাস দেন এবং রাতেই শিক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়ার জন্য সঙ্গে করে নিয়ে যান। 

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, ‘আপাতত শিক্ষার্থীদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনার জন্য প্রধান শিক্ষককে জবাবদিহি করতে হবে।’ সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি