৪ জুলাই ২০২৬

প্রচণ্ড গরমের কারণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান স্থগিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৮:৩৫ এএম
প্রচণ্ড গরমের কারণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান স্থগিত

রয়টার্স ছবি

বাংলাপ্রেস ডেস্ক:   যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় চলমান তীব্র তাপপ্রবাহের কারণে কমিয়ে ফেলা হয়েছে স্বাধীনতা দিবসের (৪ জুলাই) আয়োজন। প্রচণ্ড গরমের কারণে রাজধানী ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন স্থানের কর্মকর্তারা ডজনখানেক শোভাযাত্রা, কনসার্ট ও আতশবাজির প্রদর্শনী বাতিল কিংবা স্থগিত করতে বাধ্য হয়েছেন।

ব্যাহত হওয়া অনুষ্ঠানগুলোর মধ্যে আছে ওয়াশিংটনের ন্যাশনাল মলে আয়োজিত ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’। এ মেলা ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কর্মসূচির অন্যতম প্রধান আকর্ষণ।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, ৫০টি অঙ্গরাজ্যের সংস্কৃতি ও বৈশিষ্ট্য তুলে ধরার উদ্দেশ্যে আয়োজিত এ মেলা গতকাল শুক্রবার বিকেলে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তখন তাপমাত্রা পৌঁছেছিল ১০১ ডিগ্রি ফারেনহাইটে (প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস)।

এদিকে আড়াইশো বছর আগে জাতির কর্ণধাররা স্বাধীনতার ভিত নির্মাণ করেছিলেন তা রক্ষায় দেশের মানুষকে একযোগ কাজ করার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করেছেন, প্রগতিশীল ডেমোক্র্যাটদের ষড়যন্ত্র রুখে দিতে হবে। 

যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের ব্ল্যাক হিলস অঞ্চলে অবস্থিত বিশ্ববিখ্যাত স্মৃতিসৌধ মাউন্ট রাশমোর। জর্জ ওয়াশিংটন, টমাস জেফারসন, থিওডোর রুজভেল্ট এবং আব্রাহাম লিঙ্কন- চার প্রেসিডেন্টের প্রতিকৃতি নিয়ে তৈরি ৬০ ফুট উঁচু এই মনুমেন্ট।

যুক্তরাষ্ট্রের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক এই স্মৃতিসৌধ ভ্রমণ করে স্বাধীনতা দিবসের সন্ধ্যার সূচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এরপর যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। স্বাধীনতার কাণ্ডারিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করেন বক্তব্য। এ সময় মধ্যবর্তী নির্বাচনের বিষয়টি মাথায় রেখে প্রগতিশীল ডেমোক্র্যাটদের একহাত নিয়েছেন ট্রাম্প। 

বামপন্থী ডেমোক্র্যাটিক প্রার্থীদের সাম্প্রতিক ধারাবাহিক সাফল্য রীতিমতো ভোগাচ্ছে রিপাবলিকানদের।

এমন প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্টের সতর্কবার্তা, প্রগতিশীল ডেমোক্র্যাটরা একধরনের কমিউনিস্ট হুমকি সৃষ্টি করছে, যা জাতির কর্ণধারদের স্বপ্ন ধূলিসাৎ করে দেবে।

এদিকে, তীব্র দাবদাহের কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে দেশটির স্বাধীনতা দিবস উদযাপন ব্যাহত হচ্ছে। রাজধানী ওয়াশিংটন ডিসিতে গ্রেট আমেরিকান স্টেট ফেয়ারও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বোস্টনের মতো শহরগুলোতে রোদের তীব্রতা এড়াতে দুপুরের অনুষ্ঠানগুলো বিকেলে সরিয়ে নেওয়া হয়েছে।

এছাড়া অংশগ্রহণকারীদের জন্য শহরে কুলিং সেন্টার ও মিস্ট স্টেশন বসানো হয়েছে। প্রচণ্ড গরমে বাতিল করা হয়েছে ফিলাডেলফিয়ার বিখ্যাত স্যালুট টু ইন্ডিপেন্ডেন্স সেমিকুইনসেন্টেনিয়াল প্যারেড। নিউ জার্সির হ্যাডন টাউনশিপ এবং নিউ ইয়র্কের ওয়াটারটাউনে বন্ধ করা হয়েছে প্যারেড ও কনসার্ট। সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি