৩ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে বাংলাদেশ ধ্বংসের ঘন্টা বাজিয়েছেন : দুলু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে বাংলাদেশ ধ্বংসের ঘন্টা বাজিয়েছেন : দুলু

মামুনুর রশিদ( মিঠু), লালমনিরহাট থেকে : বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপ-মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে নাকি ক্রিকেট খেলার ঘন্টা বাজিয়েছেন। তিনি ক্রিকেট খেলার ঘন্টা বাজাননি। তিনি বাংলাদেশের ধ্বংসের ঘন্টা বাজিয়েছেন।

শনিবার দুপুরে লালমনিরহাটে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ কথা বলেন। দুলু বলেন, আওয়ামী লীগ বিএনপি’র প্রতিপক্ষ এবং বিএনপি আওয়ামী লীগের প্রতিপক্ষ হওয়ার কথা কিন্তু মাঠে আমরা আওয়ামী লীগের দেখা পাই না। দেখা পাই পুলিশের। বিএনপি’র প্রতিপক্ষ যেনো পুলিশ হয়ে গেছে।

জেলা বিএনপি’র সহ-সভাপতি ফজলুল হক সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম মমিনুল হক, সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন রানা। অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, আওয়ামী লীগের সম্পাদক ওবায়দুল কাদের কখন কি বলেন ঠিক নাই। এখন কাদের সাহেব বলছেন, দেশ ও সরকার নাকি তাদের নিয়ন্ত্রণে আছে, শুধু বিএনপি’র মুখ নাকি নিয়ন্ত্রণে নাই। দেশের জনগণ দেখছে, আওয়ামী লীগ পুলিশ দিয়ে সব নিয়ন্ত্রণ করছেন। যে কারণে আমারা কোন জানাযা অংশ নিলে পুলিশ আমাদের সাথে সাথে যায়। এসময় বিএনপি নেতা আফজাল হোসেন, জিএস বাবু, আবু সুফিয়ান, জেলা মহিলা দলের আনুমানারা বেগম শাপলা, শেলী বেগমসহ অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন। পরে জেলা বিএনপি’র একটি বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ তাতে বাঁধা দেয়।

বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি