প্রধানমন্ত্রী সকল আইন নিয়ন্ত্রণ করেন : মির্জা ফখরুল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন-খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তা অশালীন। শর্ত সাপেক্ষে তিনি বিদেশে যাবেন না তিনি (খালেদা জিয়া) । প্রধানমন্ত্রী সকল আইন নিয়ন্ত্রণ করেন।
মির্জা ফখরুল আরো বলেন, সরকার দেশনেত্রী উন্নত চিকিৎসার করতে দিচ্ছে না। আমরা গণতন্ত্র থেকে উপায় বের করে নিয়মতান্ত্রিকভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব।
জনগণের আন্দোলনে এই সরকারের পতন ঘটবে। তখন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত হবে।
আজ মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য।
এটা কল্পনার বাইরে। তার বক্তব্যে রাজনৈতিক প্রতিহিংসা ব্যক্তিগত প্রতিহিংসা ফুটে উঠেছে। এগুলো নিয়ে নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি