২৭ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর পৌঁছেছেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর পৌঁছেছেন

বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর পৌঁছেছেন। সোমবার সকালে ঢাকা থেকে তিনি উড়োজাহাজে করে যশোরের উদ্দেশে রওনা হন। সকাল সোয়া ১০টার দিকে তাকে বহনকারী উড়োজাহাজটি যশোর বিমানবন্দরে অবতরণ করে।

এখান থেকে সড়ক পথে প্রধানমন্ত্রী শার্শা উপজেলায় যাবেন। সেখানে তিনি বেতনা নদীর সংযোগ উলাসী-যদুনাথপুরে প্রায় সাড়ে চার কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।

শার্শা থেকে ফিরে তারেক রহমান যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ঐতিহ্যবাহী শতবর্ষী যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা সাড়ে ৩টায় যশোর ঈদগাহ মাঠে জনসভায় যোগ দেবেন। সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি