৪ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রীর ভাষণে জাতি হতাশ: মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
প্রধানমন্ত্রীর ভাষণে জাতি হতাশ: মির্জা ফখরুল

বাংলাপ্রেস ডেস্ক: সরকারের এক বছরপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ভাষণে জাতি হতাশ ও ক্ষুব্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মঙ্গলবার জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর দেয়া ভাষণের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল আরও বলেন, এ সরকার একটি অনির্বাচিত সরকার। তারা অবৈধভাবে ক্ষমতা দখল করে বসে আছে। এমন একটি নির্বাচন হয়েছে, যেটা ৩০ তারিখে হয়নি, ২৯ ডিসেম্বর রাতেই ভোট ডাকাতি হয়েছে।

তিনি বলেন, দেশের বর্তমান রাজনীতিতে অর্থনীতি হচ্ছে প্রধান সংকট। এ রাজনৈতিক সংকট নিরসনে জাতির প্রত্যাশা ছিল যে, একটি পথ তার (প্রধানমন্ত্রী) বক্তব্যের মধ্যে থাকবে। এ নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন দেয়ার কথা তিনি বলবেন কিংবা এমন ইঙ্গিত দেবেন অথবা কোনো একটা সংলাপের কথা বলবেন। কিন্তু কোনোটাই তিনি করেননি। এ সংকট নিরসনে তিনি কোনো পথ দেখাননি। তার (প্রধানমন্ত্রী) বক্তব্যে জাতি হতাশ ও ক্ষুব্ধ হয়েছে।

প্রধানমন্ত্রী যে বক্তব্যগুলো রেখেছেন তা সত্য নয় মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, পঁচাত্তর পরবর্তী বছরগুলোতে মানুষ জরাজীর্ণ ছিল, মানুষের কঙ্কাল দেহ ছিল- একথাগুলো চরম উল্টো। তার আগে '৭২ থেকে '৭৫ সাল তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে এ দেশে একটি চরম দুর্ভিক্ষ হয়েছিল। এটি হয়েছিল তাদের দুঃশাসনের কারণে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি