৫ অক্টোবর ২০২৬

প্রীতম-শেহতাজের দাম্পত্য জীবনের অবসান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪২ পিএম
প্রীতম-শেহতাজের দাম্পত্য জীবনের অবসান

বাংলাপ্রেস ডেস্ক: দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা। 

রোববার (৪ অক্টোবর) রাত ১০টা ৪২ মিনিটে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘প্রিতম ও আমি একসঙ্গে ১০ বছর পথচলার পর পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবে আমাদের বিবাহিত জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’

ফেসবুক পোস্টে শেহতাজ লিখেছেন, একসঙ্গে ১০ বছর কাটানোর পর তারা দুজনই পারস্পরিকভাবে ও শান্তিপূর্ণভাবে তাদের বৈবাহিক সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। একসঙ্গে কাটানো সময়ের স্মৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এখনও তারা একে অপরের প্রতি শ্রদ্ধা ও যত্নশীল মনোভাব রাখেন।

দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান এবং অভিনেত্রী শেহতাজ মনিরা।

তবে সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন যে পারস্পরিক বোঝাপড়ার ঘাটতির কারণে আলাদা পথেই তাদের জন্য ভালো হবে। শেহতাজ জানান, দীর্ঘ চিন্তাভাবনা ও বিবেচনার পরই তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন।  

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, দুই পরিবারের সমর্থন নিয়ে তারা এখন বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছেন।

এ সময় বন্ধু, সহকর্মী এবং গণমাধ্যমের কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানান শেহতাজ। জীবনের নতুন অধ্যায়ে প্রবেশের এই সময়ে সবার সহমর্মিতা ও সমর্থনের জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান ২০২২ সালের ২৯ অক্টোবর মডেল ও অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেমকে বিয়ে করেন। এর আগে প্রায় পাঁচ বছর প্রেমের সম্পর্কে ছিলেন তারা। ঢাকা থেকে দূরে পাহাড় আর চা–পাতায় ঘেরা শহর শ্রীমঙ্গলে গত ২৯ অক্টোবর বসেছিল এ দুই তারকার বিয়ের আসর।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি