৪ অক্টোবর ২০২৬

শুটিং চলাকালে সেটে আগুন, অল্পের জন্য বেঁচে গেলেন অভিনেত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৩ পিএম
শুটিং চলাকালে সেটে আগুন, অল্পের জন্য বেঁচে গেলেন অভিনেত্রী

ভোজপুরী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সঞ্জনা পাণ্ডে। ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  গল্পের প্রয়োজনে আগুনের মধ্যে দাঁড়িয়ে থাকার কথা ছিল অভিনেত্রীর। সেভাবেই তৈরি করা হয়েছিল শুটিং সেট।

চারপাশে দাউ দাউ করে জ্বলছিল আগুন, আর মাঝখানে দাঁড়িয়ে ছিলেন নায়িকা। কিন্তু দৃশ্য ধারণের সময় হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে অভিনেত্রীর দিকে, এমনকি তার পোশাকেও লেগে যায় আগুনের আঁচ।

ভয়াবহ এই ঘটনা ঘটেছে ভোজপুরি সিনেমা ‘ভূতনি কা বদলা’র শুটিং সেটে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন সিনেমাটির অভিনেত্রী সানজানা পাণ্ডে। আগুনের কবল থেকে অক্ষত অবস্থায় তাকে উদ্ধার করেন ইউনিটের সদস্যরা।

TRP Queen Sanjana Pandey Sets New Record, Regains Number 1 Position

ভারতের উত্তর প্রদেশের জৌনপুরের বদলাপুরে সিনেমাটির শুটিং চলছিল। দৃশ্য ধারণের সময় হঠাৎ বাতাসের গতিবেগ বেড়ে যাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো সেটে।

চোখের পলকে সানজানা পাণ্ডের পোশাকেও আগুনের আঁচ লাগলে ইউনিটের কর্মীরা দ্রুত সেখানে ছুটে যান। পানি দিয়ে আগুন নেভানোর পাশাপাশি অভিনেত্রীকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। এতে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান তিনি।

অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অল্পের জন্য প্রাণে বেঁচে স্বস্তি প্রকাশ করেছেন ভোজপুরি ইন্ডাস্ট্রির ‘কুইন’খ্যাত সানজানা পাণ্ডে। এ সময় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য শুটিং টিমের সদস্যদের ধন্যবাদও জানিয়েছেন তিনি।

পাশাপাশি সিনেমাটির জন্য পুরো দলের নিষ্ঠা ও আন্তরিকতারও প্রশংসা করেছেন এই অভিনেত্রী।

জানা গেছে, ‘ভূতনি কা বদলা’ একটি ভৌতিক-কমেডি সিনেমা। এতে সানজানা পাণ্ডে ছাড়াও অভিনয় করছেন অরবিন্দ আকেলা কাল্লু, পূজা গাঙ্গুলী, মাহী শ্রীবাস্তবসহ আরও অনেকে।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি