৪ এপ্রিল ২০২৬

প্রেমের প্রস্তাবে রাজী না হওয়া স্কুল ছাত্রীর হত্যাকারী গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
প্রেমের প্রস্তাবে রাজী না হওয়া স্কুল ছাত্রীর হত্যাকারী গ্রেফতার
দিলীপ কুমার দাস, ময়মনসিংহ থেকে: নেত্রকোণার বারহাট্টায় বখাটের ধারালো অস্ত্রে স্কুল ছাত্রী মুক্তি রাণী বর্মন হত্যাকান্ডের আসামী ঘাতক কাওসারকে গ্রেফতার করেছে নেত্রকেকোণা জেলা গোয়েন্দা সংস্থা। গ্রেফতারকৃত কাওছার বারহাট্টা উপজেলার প্রেমনগর গ্রামের সামছু মিয়ার ছেলে। মঙ্গলবার বিকালে স্কুল থেবে বাড়ি ফেরার পথে ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী প্রেমনগর গ্রামের নিখিল বর্মনের মেয়ে মুক্তি রানী বর্মনকে একই গ্রামের সামছু মিয়ার ছেলে কাউসার (১৮) অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন এবং সহপাঠীরা আহত মুক্তি রানী বর্মনকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত মুক্তি রানী বর্মনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই পুলিশ সুপার মোঃ ফয়েজ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তাৎক্ষণিকভাবে তিনি জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে চারটি টিম গঠন করে ঘাতক কাওছারকে গ্রেফতারে নির্দেশনা প্রদান করেন। জেলা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই ঘাতক কাওছারকে নিজ গ্রামের জঙ্গল থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাওছার জানায়, প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় এই হত্যাকান্ড সংঘঠিত করে। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন। এ ব্যাপারে,গৌরীপুর উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ মুক্তা রানী বর্মনের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি