৩ এপ্রিল ২০২৬

প্রেমোহলাহল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৬, ১১:৫৪ পিএম
প্রেমোহলাহল

হৃদয় সাহারা যদি, ফুল কেন ফোটে?
মরমে বেদনা ছিল, বীজ তায় জোটে।

সায়র কোথাও নেই, যদিওবা জানো
বিপুল তরঙ্গ তবে, কোথা হতে আসে!

সজল সঘন আঁখি, প্রেমে পরে হয়
বিমনা হয়েছে হৃদি, আসন্ন প্রলয়!

ওগো নাথ দয়া করো, এ বিষম ঝড়
প্রতিরোধ ভাঙে যদি, কুরুক্ষেত্র হয়!

এ নিদানে দায় তুমি, কার নামে খোঁজো!
সব দায় নিজে নাও, নিজের গরজে।

প্রাণ ভরা ব্যথা যদি, শ্বাস লাগে ভার
গোপনে যতনে রাখো, বেদনা অপার।

এই পথ একলার, এই পথ শান্ত
কোন নামে রাই জাগে, জানেন তো।

 

লেখক: সহ সম্পাদক, তহিদ-উল ইসলাম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি