প্রকৌশলী শাকিবের জানাজা লস অ্যাঞ্জেলেস ও আটলান্টায় বুধ ও শুক্রবার
বাংলাদেশি তরুণ প্রকৌশলী শাকিব আলী
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মেরিনা ডেল রে-এর নিজ অ্যাপার্টমেন্টে নিহত বাংলাদেশি তরুণ প্রকৌশলী শাকিব আলীর মৃতদেহের ময়না তদন্ত সম্পন্ন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়না তদন্ত শেষ হলেও তার রহস্যজনক মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তবে হার্ট অ্যাটাক বলে অনেকেই ধারণা করছেন।
শাকিবের মরদেহ আজ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের একটি ইসলামিক সেন্টারে পৌঁছেছে বলে জানা গেছে । বুধবার সন্ধ্যায় ৮টা (মাগরিবের পর) ক্যালিফোর্নিয়ার ইসলামিক সেন্টারে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শাকিবের মরদেহ নেওয়া হবে জর্জিয়ার আটলান্টায়। যে শহরে বাবা-মার সঙ্গে বেড়ে ওঠেছে শাকিব। শুক্রবার আটলান্টায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বলে জর্জিয়া বাংলাদেশ সমিতির কর্মকর্তারা জানিয়েছেন।
গত সোমবার ক্যালিফোর্নিয়ার মেরিনা ডেল রে-এর নিজ একটি অ্যাপার্টমেন্ট থেকে শাকিবের মৃতদেহ উদ্ধার করেন স্থানীয় পুলিশ। বাংলাদেশি বংশোদ্ভুত তরুণ প্রকৌশলী শাকিব আলী (৩২) উক্ত অ্যাপার্টমেন্টে একাই বসবাস করতেন বলে জানা গেছে। নিহত শাকিব জর্জিয়া অঙ্গরাজ্যের সুপরিচিত চিকিৎসক, আটলান্টা প্রবাসী আওয়ামীলীগ নেতা ও ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)’র কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী মানিক ও শাকিরা আলী বাচ্চির একমাত্র ছেলে।
আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি তরুণ প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার
একটি সুত্র জানায় ছেলের সঙ্গে প্রায় প্রতিদিনই যোগাযোগ হতো ডা.মানিক ও তার স্ত্রী শাকিরা আলী বাচ্চির। গত ৩/৪ দিন ধরে ছেলেকে ফোন করে ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। এতে তাদের মনে নানা সন্দেহ দেখা দেয়। সোমবার সকালে ক্যালিফোর্নিয়ার মেরিনা ডেল রে-এর ছেলের অ্যাপার্টমেন্টে গিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
শাকিব পেশায় একজন আমাজন-এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার। চাকুরির সুবাদে মাত্র ৬ মাস আগে তিনি ক্যালিফোর্নিয়ায় পাড়ি জমান।
প্রকৌশলী শাকিব আলীর অকাল মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নেতাকর্মী, জর্জিয়া বাংলাদেশ সমিতি ও ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)’র কর্মকর্তারা পৃথক পৃথকভাবে শোক প্রকাশ করেছেন।
এদিকে, শাকিব আলীর অকাল মৃত্যুতে জর্জিয়া বাংলাদেশ সমিতি তাদের নির্ধারিত কর্মসুচি আগামী ১২ এপ্রিলের বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত করেছেন।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি