৩০ মে ২০২৬

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা, নিহত ৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ মে ২০২৬, ০২:৫১ পিএম
প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা, নিহত ৩

বাংলাপ্রেস ডেস্ক: প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে আবারও একটি নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে প্রাণ গেছে অন্তত তিনজনের। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই হামলা বলে দাবি মার্কিন সেনাবাহিনীর।

সামাজিক যোগাযোগমাধ্য এক্সে এক বার্তায় যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড (সাউথকম) জানিয়েছে, শুক্রবার বেআইনি তৎপরতার খবর পেয়ে একটি নৌযানকে তাড়া করে তারা। মাদক পাচারে জড়িত ছিল সেটি।

সাউথকম কমান্ডারের নেতৃত্বে যৌথ টাস্কফোর্স পরিচালনা করা হয় এই অভিযান। হামলার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে মার্কিন বাহিনী।

উল্লেখ্য, কয়েক মাস ধরেই প্রশান্ত মহাসাগরীয় এলাকায় মাদকবিরোধী অভিযানের নামে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। যার প্রধান টার্গেট ভেনেজুয়েলার নৌযান। সূত্র: এবিসি নিউজ

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি