১৮ আগস্ট ২০২৬

প্রথম দুর্নীতির অভিযোগ, ১০০ দিনেই প্রশ্নের মুখে থালাপতি বিজয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০১:৪৭ পিএম
প্রথম দুর্নীতির অভিযোগ, ১০০ দিনেই প্রশ্নের মুখে থালাপতি বিজয়

বাংলাপ্রেস ডেস্ক: :  তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের নতুন দপ্তরে স্থানান্তরের পরিকল্পনা তুমুল রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে ফেলে দিয়েছে। যেখানে বিরোধী দল টেন্ডারপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বিজয় তার কর্মীদের জন্য আরো কাজের জায়গা করে দিতে মুখ্যমন্ত্রীর কার্যালয় ফোর্ট সেন্ট জর্জ থেকে চেন্নাইয়ের নামাক্কাল কবিঙ্গার মালিগাইতে স্থানান্তর করতে চান। 

প্রতিবেদন অনুযায়ী, নির্মাণকাজ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। স্থানান্তরের জন্য সরকারের পক্ষ থেকে ৫.৫ কোটি টাকার একটি টেন্ডার আহ্বান করা হয়েছে।

তিন মাস বয়সী সরকারের বিরুদ্ধে প্রথমবারের মতো দুর্নীতির অভিযোগ তুলেছে ভারতীয় জনতা পার্টি।

দলটির দাবি,  নির্মাণকাজ শুরু হওয়ার এক মাস পর টেন্ডারটি প্রকাশ করা হয়েছে।

বিজেপি নেতা সি আর কেশবন বলেন, ‘দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রশাসনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার মাত্র ১০০ দিনের মাথায় বিজয়ের সরকার নিজেই দুর্নীতির কাঠগড়ায় দাঁড়িয়েছে।’

টিভিকে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। তামিলনাড়ুর নতুন অর্থমন্ত্রী ড. এন মারি উইলসন স্পষ্ট জানিয়েছেন, তাদের সরকার সৎ ও স্বচ্ছ প্রশাসন বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যেকোনো বড় টেন্ডার কঠোরভাবে যাচাই করেই পাস করা হচ্ছে।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!


আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি