২৯ জুলাই ২০২৬

পশ্চিম তীরে ৭ মাসে ১৩৩০ হামলা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের : জাতিসংঘ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১০:০১ পিএম
পশ্চিম তীরে ৭ মাসে ১৩৩০ হামলা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের : জাতিসংঘ

বাংলাপ্রেস ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা উদ্বেগজনক হারে বেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা (ওসিএইচএ)।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গত সপ্তাহ থেকে চলমান সহিংসতায় এক শিশুসহ অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও বহু মানুষ।

ওসিএইচএর এক প্রতিবেদনে বলা হয়েছে, সহিংসতার কারণে অন্তত ১০টি ফিলিস্তিনি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। একই সঙ্গে ফিলিস্তিনিদের বাড়িঘর, মসজিদ, গাছপালা ও কৃষি অবকাঠামোতে অগ্নিসংযোগ এবং ব্যাপক ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, পশ্চিম তীরে ইসরায়েলের কঠোর চলাচল নিষেধাজ্ঞার ফলে বাসিন্দাদের স্বাস্থ্যসেবা গ্রহণ ও জীবিকা নির্বাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ওসিএইচএর তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সম্পৃক্ত অন্তত ১ হাজার ৩৩০টি সহিংস ঘটনার নথিভুক্ত করা হয়েছে।

পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অধিকৃত অঞ্চলে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান পুনর্ব্যক্ত করেছে। সূত্র- আলজাজিরা।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি