পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে দেশে কোনো প্রভাব পড়বে না
বাংলা প্রেস
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১০:২১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে যে দলই ক্ষমতায় যেই আসুক, তাতে বাংলাদেশে কোনো প্রভাব পড়বে না। বাংলাদেশ নিজেদের স্বার্থ বজায় রেখে কাজ করবে। সোমবার (৪ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিপিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভারতের সঙ্গে পুশইন ও গঙ্গার পানি চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাবো। ভারতের সঙ্গে শিগগিরই ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে।
এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, আমাদের দেশের ফরেন পলিসি আমরা আগেই বহুবার বলেছি, আজকেও বলছি, প্রধানমন্ত্রীর যে ফরেন পলিসি ‘বাংলাদেশ ফার্স্ট’ সেভাবেই চলবো। যে দেশে যেই সরকারই আসুক না কেন, আমাদের ফরেন পলিসি একই থাকবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি