৪ এপ্রিল ২০২৬

পুলিশ বেষ্টনীর মধ্যে রিজভী সোহেলের অবস্থান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পুলিশ বেষ্টনীর মধ্যে রিজভী সোহেলের অবস্থান

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফর প্রত্যাখ্যান করে রাজধানীতে হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে কেন্দ্রীয় কার্যলয়ের সামনে পুলিশ বেষ্টনীর মধ্যে সকাল থেকেই অবস্থান করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল।

তাদের সাথে আরও অবস্থান করছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, অ্যাডভোকেট আবেদ রেজাসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় রিজভী গণমাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, ‘গতকাল ভোট লুটের নির্বাচন হয়েছে। এই নির্বাচনে আওয়ামী সন্ত্রাসীর কর্মকাণ্ড চালিয়েছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার গণতন্ত্রকে বহু আগেই কবর দিয়েছে। গতকাল দেশবাসী তাদের সর্বশেষ নমুনা দেখতে পেলো। যে সরকার দিনের ভোট রাতে করে আবার ইভিএমের মাধ্যমে নতুন পদ্ধতিতে ভোট চুরি তাদের কাছে দেশ নিরাপদ নয়। ’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি