৩ এপ্রিল ২০২৬

পুনঃনির্বাচন চেয়ে ইসিতে ঐক্যফ্রন্টের স্মারকলিপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পুনঃনির্বাচন চেয়ে ইসিতে ঐক্যফ্রন্টের স্মারকলিপি

বাংলাপ্রেস ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরূল হুদার কাছে স্মারকলিপি দিয়েছে।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বিকেল ৩ টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে যান প্রতিনিধি দলের সদস্যরা।

স্মারকলিপিতে মোট আটটি দাবি তুলে ধরা হয়েছে। ঐক্যফ্রন্টের যে সাত নেতা ইসিতে যান তারা হলেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. মঈন খান, জেএসডির সভাপতি আ স ম রব, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

এর আগে বুধবার ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ইসিতে পাঠানো এক চিঠিতে জানানো হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী জাতীয় ঐক্যফ্রন্টের ৩০০ প্রার্থী স্মারকলিপি দিতে বৃহস্পতিবার বিকেল ৩টায় নির্বাচন কমিশনে যাবেন।

তবে বৃহস্পতিবার দুপুরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে ঐক্যফ্রন্ট। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি