৮ আগস্ট ২০২৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১২:১২ পিএম
পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ

নোয়াখালী প্রতিনিধি:  সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নোয়াখালীতে মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন। তিনি বলেন, ফেসবুকের কতিপয় আইডি থেকে “নিষিদ্ধ দলের রাজকীয় প্রত্যাবর্তনের দাবিতে নোয়াখালীর আপামর জনতা পবিত্র জুমার নামাজের পর স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমে গেছে” শিরোনামে একটি ভিডিও ও কয়েকটি স্থিরচিত্র প্রচার করা হচ্ছে। বিষয়টি যাচাই-বাছাই করে দেখা গেছে, প্রচারিত তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। শুক্রবার ১৯ জুন নোয়াখালী জেলায় এ ধরনের কোনো মিছিল বা সমাবেশ অনুষ্ঠিত হয়নি।
জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, প্রচারিত ভিডিও ও ছবিগুলো বর্তমান সময়ের নয়। এগুলো অনেক আগে ধারণ করা ভিডিও ও স্থিরচিত্র থেকে নেওয়া হয়েছে। এছাড়া ভিডিওতে ব্যবহৃত স্লোগানও সম্পাদনার (এডিটিং) মাধ্যমে সংযোজন করা হয়েছে। যা জনসাধারণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে।
এসপি এন এম নাসিরুদ্দিন আরও বলেন, ভুয়া, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের সঙ্গে জড়িত আইডিগুলো শনাক্ত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি