পূর্বধলার শ্যামগঞ্জে সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কের গোয়ালাকান্দা এলাকায় রবিবার সকালে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
নিহত মার্জিয়া আক্তার (৩৮) নেত্রকোণা ইসলামি ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত। তিনি ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের নতুন বাজার মহল্লার মোঃ আব্দুল মোতালিবের মেয়ে। এ ঘটনায় তাঁর স্বামী নেত্রকোণা সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মামুনুর রশিদ সায়মন ও সিএনজি চালক গুরুতর আহত হয়েছেন।
জানাগেছে, মার্জিয়া ও সায়মনের কর্মস্থল নেত্রকোণা হলেও তাঁরা ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে নিজ বাসা থেকে যাতায়াত করতেন। ঘটনার দিন সকালে প্রতিদিনের ন্যায় গৌরীপুর থেকে সিএনজি যোগে নেত্রকোণা কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় পূর্বধলা উপজেলাধীন শ্যামগঞ্জ গোয়ালাকান্দা এলাকায় পিছনদিক থেকে আাসা একটি পিকআপ ভ্যান তাদের সিএনজিকে জোরে ধাক্কা দেয়। এতে তারা চালকসহ গুরুতর আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মার্জিয়া মারা যান। চালকের পরিচয় জানা যায়নি।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) একে এম মঞ্জুরুল হক আকন্দ জানান- নেত্রকোণাগামী সিএনজিটিকে একটি পিকআপ পিছনদিক থেকে জোরে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। পিকআপটি আটক করা হয়েছে।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি