৩ এপ্রিল ২০২৬

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় বিএনপি নেতা চাঁদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় বিএনপি নেতা চাঁদ
বাংলাপ্রেস ডেস্ক: ‘মাকে আমি এক মুঠো মাটি দিতে চাই’-এমন আবেদনের পর প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। রবিবার দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের মাড়িয়ায় নিজ গ্রামে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আড়াই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান তিনি। চাঁদের মা মোছা. আশরাফুন্নেছা (৯৬) বার্ধক্যজনিত কারণে শনিবার ইন্তেকাল করেন। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আবদুল জলিল জানান, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আড়াই ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। দুপুর ১২টায় কারাগার থেকে বেরিয়ে আবার ২.১৬ মিনিটে কারাগারে পৌঁছান তিনি। কারাবন্দী আবু সাঈদ চাঁদের মায়ের জানাজায় অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ দলের নেতাকর্মীরা।   বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি