২১ অক্টোবর ২০২৬

নিউইয়র্কে নজরকাড়া গ্ল্যামারাস লুকে তমা মির্জা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:২৯ পিএম
নিউইয়র্কে নজরকাড়া গ্ল্যামারাস লুকে তমা মির্জা

বাংলাপ্রেস ডেস্ক:  ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। গত ১০ অক্টোবর ‘ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬’-এ অংশ নিতে দেশের একঝাঁক তারকার সঙ্গে সেখানে গিয়েছিলেন তিনি।

অনুষ্ঠান শেষ হলেও গত কয়েক দিন ধরে নিউইয়র্কেই অবস্থান করছেন এই অভিনেত্রী। অবসরে ঘুরে বেড়াচ্ছেন শহরের বিভিন্ন প্রান্তে, উপভোগ করছেন সেখানকার পরিবেশ।

ভ্রমণের নানা মুহূর্তের ছবি সামাজিকযোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তমা। তার আকর্ষণীয় সাজপোশাক ও গ্ল্যামারাস উপস্থিতি নজর কেড়েছে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সহকর্মীদেরও।

এবার নিউইয়র্ক থেকে প্রকাশ করা তার নতুন কিছু ছবি ঘিরে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা।

May be an image of eyewear and overcoat

ছবিগুলোতে ফরমাল পোশাকে ধরা দিয়েছেন তমা। হালকা অফ-হোয়াইট টপসের ওপর সাদা ওভারকোট, চোখে কালো চশমা—সব মিলিয়ে তার সাজে ফুটে উঠেছে আভিজাত্য ও আধুনিকতার ছাপ। শহরের একটি পথধারের ক্যাফেতে বসে ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী।

কয়েকটি ছবিতে তার আত্মবিশ্বাসী ও গ্ল্যামারাস অভিব্যক্তিও নজর কেড়েছে।

ছবিগুলো প্রকাশ করে ক্যাপশনে তমা মির্জা লিখেছেন, ‘ঝরে পড়া সোনালি পাতার মৌসুম এবং কিছু অবিস্মরণীয় মুহূর্ত। নিউইয়র্ক সবসময়ই একটা আলাদা অনুভূতি।’

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও ব্যক্তিগত মুহূর্তের ছবি দিয়েও ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন তমা। নিউইয়র্কের রাস্তায় তার সাম্প্রতিক এই লুকও সেই ধারাবাহিকতার অংশ।
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি