২১ অক্টোবর ২০২৬

নতুন প্রেমে পড়েছেন পপ তারকা জেনিফার লোপেজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:১৩ পিএম
নতুন প্রেমে পড়েছেন পপ তারকা জেনিফার লোপেজ

বাংলাপ্রেস ডেস্ক:  নতুন প্রেমে পড়েছেন জেনিফার লোপেজ? সম্প্রতি সহ-অভিনেতা ব্রেট গোল্ডস্টেইনের সঙ্গে তার নাম জড়িয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে।

লস অ্যাঞ্জেলেসের এক পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই হলিউডের বিনোদন সংবাদমাধ্যম পেজ সিক্স সহ গোটা হলিউডের বিনোদন দুনিয়ায় এ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।

কিছুদিন আগেই এক টক-শোতে প্রেমের প্রশ্ন সরাসরি উড়িয়ে দিয়েছিলেন দুজনে, তবে গোল্ডস্টেইন স্বীকার করেছিলেন যে এই সিনেমার চরিত্রটি তিনি জেনিফারের কথা ভেবেই লিখেছিলেন এবং তার পছন্দের তালিকায় জেনিফারই ছিলেন একমাত্র নারী।

সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে এক আড্ডায় একই গাড়িতে চেপে তারা উপস্থিত হলেও পাপারাজ্জিদের এড়াতে আলাদা সময়ে পার্টিতে প্রবেশ করেন। 

সূত্রের খবর, সাবেক স্বামী বেন অ্যাফ্লেকের মতো গম্ভীর না হয়ে ব্রেটের সঙ্গে বেশ হালকা মেজাজে সময় উপভোগ করছেন লোপেজ।

অন্যদিকে, বিচ্ছেদ সত্ত্বেও সাবেক স্ত্রী জেনিফারের প্রতি নিজের গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন বেন অ্যাফ্লেক।

এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, লোপেজ তার দেখা সবচেয়ে কঠোর পরিশ্রমী একজন নারী যিনি সব প্রতিকূলতা পেরিয়ে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন।

নতুন সম্পর্কের এই খবর নিয়ে জেনিফার বা ব্রেট কেউই এখনও পর্যন্ত মুখ খোলেননি, তবে নেটদুনিয়ায় ইতিমধ্যেই তাদের রসায়ন নিয়ে ভক্তদের কৌতূহল এখন তুঙ্গে।
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি