৪ এপ্রিল ২০২৬

রাজারহাট উপজেলা বিএনপির দ্বি- বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রাজারহাট উপজেলা বিএনপির দ্বি- বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত

রমেশ চন্দ্র সরকার রাজারহাট (কুড়িগ্রাম) থেকে : ২৪ জানুয়ারি (শুক্রবার) রাজারহাট উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রাজারহাট ফাজিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয়জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা সভাপতি তাসভীর-উল-ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সভাপতি মো.আনিছুর রহমানের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুর রহমান রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবু বক্কর সিদ্দিক, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ প্রমূখ।

দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হন সভাপতি পদে মোঃ আনিছুর রহমান, সিনিয়র সহসভাপতি পদে এ্যাড: মোঃ শফিকুল ইসলাম, ১নং যুগ্ন সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুস সামাদ সরকার ধনী ও সাংগঠনিক সম্পাদক পদে মো. শহিদুল ইসলাম ব্যাপারী। সাধারণ সম্পাদক পদে মোঃ সহিদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুন:নির্বাচিত হন। শেষে নবনির্বাচিত সদস্যদের স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে অভিনন্দন জানান হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি