৩ এপ্রিল ২০২৬

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১০:৫৭ পিএম
রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

 


বাংলাপ্রেস ডেস্ক: রাজধানী ঢাকার যানজট নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে রাজধানীর যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় যানজটকে নগরবাসীর অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়। নাগরিক দুর্ভোগ কমাতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

গুরুত্বপূর্ণ এ বৈঠকে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ট্রাফিক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি