১৪ অক্টোবর ২০২৬

রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫৩০

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০২:০৭ পিএম
রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫৩০

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩০ জন আটক করা হয়েছে। একই সময়ে ৪২টি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের আটক করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ২৭ জন, লালবাগ বিভাগ ৫৬ জন, ওয়ারী বিভাগ ৬৬ জন, মতিঝিল বিভাগ ৫৯ জন, তেজগাঁও বিভাগ ৬৩ জন, মিরপুর বিভাগ ১৭৫ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৪৫ জন ও সিটিটিসি ৩ জনকে আটক করেছে।

অভিযানকালে ৯ কেজি গাঁজা, ৬২২০ পিস ইয়াবা, ৪ গ্রাম হেরোইন, ২ বোতল বিদেশি মদ, বিস্ফোরিত ককটেলের টুকরা ও প্যারেক, ১৪টি মোবাইল ফোন, নগদ ১৬ হাজার ২৮০ টাকা ও ১ জন ভুক্তভোগী উদ্ধার করা হয়।

গ্রেপ্তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি