১৪ অক্টোবর ২০২৬

রুহিয়ায় ইয়াবা ও হেরোইন উদ্ধার, নারীসহ আটক ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৬ পিএম
রুহিয়ায় ইয়াবা ও হেরোইন উদ্ধার, নারীসহ আটক ২


দুলাল হক, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মাদকবিরোধী অভিযানে ৯৫৩ পিস ইয়াবা, ৮ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ৩ হাজার ৭৭০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ২ জনকে আটক করা হলেও একজন পলাতক রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর  রুহিয়া থানা পুলিশ কশালগাঁও সেনপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় বসতঘরের পাশে বাঁশের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ৯টি নীল জিপার পলিথিন থেকে ৯৫৩ পিস ইয়াবা এবং অপর একটি পলিথিন থেকে ৮ গ্রাম হেরোইন ও নগদ টাকা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- ওই এলাকার মোকসেদুল ইসলামের স্ত্রী মোছাঃ লাভলী বেগম (২৩) ও উমের আলীর স্ত্রী মোছাঃ মুসিদা বেগম (৫৫)। অভিযুক্ত মোকসেদুল ইসলাম (৩১) পলাতক রয়েছেন।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ মিলাদুন্নবী বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি