সাভারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
বাংলা প্রেস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫১ এএম
বাংলাপ্রেস ডেস্ক: সাভারের হেমায়েতপুরে মাদানী সুপার মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে ওই মার্কেটে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ট্যানারি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. তুষার আলী ঢাকা পোস্টকে বলেন, সন্ধ্যা ৬টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে ট্যানারি ফায়ার সার্ভিসের দুই ইউনিট ও সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে গিয়েছে। তবে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সারাদেশ
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি