রাজধানীতে ৪০ মিনিটের ব্যবধানে ৩ বাসে আগুন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আগামীকাল রোববার সকাল ৬টা থেকে বিএনপি-জামায়াত ও বিরোধী জোটের চতুর্থ দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির আগেই ৪০ মিনিটের ব্যবধানে রাজধানীতে তিন বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে আরামবাগ নটরডেম কলেজের পুলিশ বক্সের পাশে, সাড়ে ৮টার দিকে গাবতলীর বাস স্ট্যান্ডের সামনে এবং রাত ৯টার দিকে গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
তিনি বলেন, নটরডেম কলেজের সামনে লাল সবুজ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে রাত ৮টা ২০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ওই খবরের সাত মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট অগ্নি নির্বাপণে কাজ করছে।
তিনি আরও বলেন, রাত ৮টা ৩০ মিনিটে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ৮টা ৩৫ মিনিটে সেখানে পৌঁছায় কল্যাণপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট।
রাশেদ বিন খালিদ বলেন, রাত ৯টার দিকে গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে বাসে আগুন দেওয়ার খবর পেয়েছেন তারা। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাচ্ছে।
সবশেষ খবর অনুযায়ী বাসের নাম, হতাহত ও কারা আগুন দিয়েছে সে সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি