রাজধানীতে বিএনপির সমাবেশ শুরু, সতর্ক অবস্থানে পুলিশ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে ঢাকা মহানগর বিএনপি।
আজ শুক্রবার (২৭ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ শুরু হয়। এসময় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসতে থাকেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, এতে সভাপতিত্ব করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয় প্রেসক্লাবের সামনের ফুটপাতে ও সামনের সড়কে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সকালে আশপাশের সড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাস্তায় মানুষের চলাচল অন্য দিনের তুলনায় কম দেখা গেছে। এদিকে বিএনপির এই বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে প্রেস ক্লাবের সামনে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি