রাজধানীতে ফোমের মিলে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
বাংলা প্রেস
প্রকাশ: ০৮ মে ২০২৬, ১০:১৬ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর কদমতলীতে একটি ফোমের মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় কদমতলীর সাদ্দাম মার্কেটের ওই ফোমের মিলে এ অগ্নিকাণ্ড ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে কিছু জানা যায়নি। এছাড়া এ ঘটনায় প্রাথমিকভাবে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার চ্যানেল 24 কে জানান, সন্ধ্যা ৬টা ২৪ মিনিটের দিকে কদমতলীর সাদ্দাম মার্কেটের একটি ফোমের মিলে আগুনের খবর পাওয়া যায়। এর ২০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। বর্তমানে আশপাশের স্টেশন থেকে মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
গণভবনের পেছনের মাঠে মিলল বিপুল বিস্ফোরক, এলাকা ঘিরে রেখেছে এসআরবি
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন কবির
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি