৩ এপ্রিল ২০২৬

রাজধানীতে মুষলধারে বৃষ্টি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রাজধানীতে মুষলধারে বৃষ্টি
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীতে আজ মঙ্গলবার সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সোমবার দিনগত মধ্যরাতে বৃষ্টি হলেও থেমে গিয়ে আবার সকাল সাড়ে ৬টার দিকে শুরু হয়। এরপর টানা বৃষ্টিতে অফিসগামী যাত্রীদের যেমন ভোগান্তি পোহাতে হচ্ছে তেমনি রাজধানীর অনেক অলিগলিতে ও রাস্তায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। বৃষ্টির পাশাপাশি হালকা বাতাস বইছে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকতে পারে। বৃষ্টি বা বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যা ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া আকারেও বয়ে যেতে পারে। ঢাকার বাতসে আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ। অপরদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবার (১ জুন) ভোর ৬টার আগে ২৪ ঘণ্টার ঢাকায় ২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহবৃষ্টি এবং সেইসঙ্গে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি