৩ এপ্রিল ২০২৬

রাজধানীতে তিন বাসে আগুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
রাজধানীতে তিন বাসে আগুন
বাংলাপ্রেস ঢাকা: রাজধানীর এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ও সায়েদাবাদ এলাকায় তিনটি বাসে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে আটটার মধ্যে আগুন দেওয়ার এসব ঘটনা ঘটে। খবর পেয়ে বাসে আগুন নেভানোর কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। জানা যায়, শনিবার ৭ টা ৩৫ মিনিটে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সিটি সেন্টারের সামনে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে। এর ঠিক ৫ মিনিট আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিউমার্কেটের গাউছিয়া মার্কেটের সামনে মিরপুর লিংক পরিবহনের একটা যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পলাশী ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ শুরু করছে। এদিকে সায়েদাবাদ জনপদের মোড় ফ্লাইওভারের নিচে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পোস্তাগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ শুরু করেছে। এদিকে, গত ২৮ অক্টোবর মহাসমাবেশের পর একদিনের সকাল-সন্ধ্যা হরতাল এবং তিনদিনের অবরোধ কর্মসূচির পর আবারও টানা দুদিন ৫ ও ৬ নভেম্বর যথাক্রমে রোববার ও সোমবার সারা দেশে ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি