রাশিয়াকে নজিরবিহীন নিষেধাজ্ঞার হুমকি কমলা হ্যারিসের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রাশিয়াকে নজিরবিহীন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে তিনি রাশিয়াকে এই হুমকি দিয়েছেন।
ইউক্রেনে হামলা চালালে রাশিয়ার পরিণতি ভয়ঙ্কর হবে উল্লেখ করে হ্যারিস বলেন, ‘আমরা অর্থনৈতিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছি, যা দ্রুত, তীব্র ও ঐক্যবদ্ধ হবে। আমরা রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠান এবং মূল প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু বানাবো।’
তিনি জানান, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটোর পূর্ব দিকের অংশকে আরও শক্তিশালী করবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট এমন সময় এই হুমকি দিলেন যখন ইউক্রেন সীমান্তের কাছে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। আর এই মহড়া পর্যবেক্ষণ করছে খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পশ্চিমা দেশগুলোর অভিযোগ ইউক্রেনে হামলার পাঁয়তারা করছে রাশিয়া। তবে পুতিনের সরকার এই অভিযোগ অস্বীকার করে আসছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
তার রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তি দেখতে ভালো লাগছে: ডোনাল্ড ট্রাম্প
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি