১৩ মে ২০২৬

রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকান ও মার্কেট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ মে ২০২৬, ০৮:১৮ পিএম
রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকান ও মার্কেট

বাংলাপ্রেস ডেস্ক: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে দেশের মার্কেট, শপিংমল, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সময় বাড়িয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (১২ মে) থেকে ঈদুল আজহা পর্যন্ত এসব প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঈদকে কেন্দ্র করে ক্রেতা-সমাগম ও কেনাকাটার চাপ বিবেচনায় নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সময় বাড়ানোর জন্য সমিতির পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সময় বাড়ানোর বিষয়টি অনুমোদন দিয়েছে।

সমিতি জানিয়েছে, ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে অপ্রয়োজনীয় আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, ঈদ উপলক্ষে কেনাকাটার মৌসুমে সময় বাড়ানোর এ সিদ্ধান্তে ক্রেতা ও বিক্রেতা— উভয় পক্ষই উপকৃত হবে।


বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি