৩ এপ্রিল ২০২৬

রাতভর বৃষ্টিতে ভোগান্তিতে নগরবাসী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রাতভর বৃষ্টিতে ভোগান্তিতে নগরবাসী

বাংলাপ্রেস ডেস্ক: ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় রাজধানীসহ সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে অফিসগামী যাত্রীরা।

শনিবার (৪ ডিসেম্বর) থেকেই সারাদেশে বৃষ্টি হচ্ছে। বিশেষ করে রোববার (৫ ডিসেম্বর) দিনগত রাত থেকে চলা টানা বৃষ্টি এখনও চলছে। সূর্যেরও দেখা নেই গত দুদিন ধরে।

অসময়ের এই বৃষ্টির কারণে সোমবার (৬ ডিসেম্বর) সকালে বাড়ির বাইরে বের হওয়া কষ্টকর হয়ে পড়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে সড়কে যানবাহন কম থাকায় ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। আবার যারা ছাতা নিয়ে ঘর থেকে বের হননি, তাদের ভোগান্তির শেষ ছিল না। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজে বাসের অপেক্ষায় অনেককে রাস্তায় দাঁড়িয়ে থাকতেও দেখা যায়।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। তবে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব থাকবে আগামীকাল (মঙ্গলবার) পর্যন্ত। এই দুই দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি