৪ এপ্রিল ২০২৬

রায়পুরায় পিকআপ ভ্যানও ট্রেনের ধাক্কায় ৩ জন নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রায়পুরায় পিকআপ ভ্যানও ট্রেনের ধাক্কায় ৩ জন নিহত
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় তিন  জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার ৪ জুন দুপুর সাড়ে ১২টার দিকে রায়পুরা উপজেলার হাসনাবাদ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেত্রকোনার পূর্বদলা থানার সুজাত (২৫), শাহিন (২৭) ও আনিস খান (২৬)। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রাধাগঞ্জ বাজার থেকে মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের কাজ শেষে পিকআপযোগে নরসিংদীর দিকে ফিরছিলেন কয়েকজন শ্রমিক। পিকআপটি হাসনাবাদ রেলক্রসিংয়ে উঠলে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়। এতে পিকআপটি ছিটকে রেল লাইনের পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হয়। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহিন নামে আরও একজন মারা যান। নরসিংদী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক ইমায়েদুল জাহেদী জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি