রেললাইনে হাঁটতে গিয়ে যমজ ভাইয়ের মৃত্যু
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে পরিবারের অজান্তে রেললাইনে হাঁটছিল যমজ ভাই। ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে মধুখালী উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ভূষণা-লক্ষণদিয়া রেলস্টেশনের কাছে ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- ওই এলাকার আকাশ শেখের ছেলে তায়েব শেখ (৪) ও আহমেদ শেখ (৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে পরিবারের অজান্তে দুই ভাই রেললাইনের মাঝ দিয়ে হাঁটছিল। ওই সময় রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে তায়েব শেখ ও আহমেদ শেখের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে মধুখালী থানার ওসি ফকির মো. তাইজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। যমজ শিশু বাড়ির পাশের রেললাইনের উপর দিয়ে হাঁটার সময় কাটা পড়ে মারা গেছে। রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আটোয়ারীতে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল
আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!
সঙ্গীত একাডেমি