৪ এপ্রিল ২০২৬

রিজভীর নেতৃত্বে বিএনপির হারিকেন মিছিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রিজভীর নেতৃত্বে বিএনপির হারিকেন মিছিল
বাংলাপ্রেস ডেস্কঃ দেশে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ আগস্ট) রাতে রাজধানীর ফকিরাপুল থেকে বিজয়নগর পর্যন্ত বিক্ষোভ মিছিল শেষে রুহুল কবির রিজভী সংক্ষিপ্ত বক্তব্য দেন। ‘নেতাকর্মীরা পুলিশের গুলিতে দুইজন নেতা হত্যার বিচারের দাবিতে এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।’ এ সময় রিজভী বলেন, 'মিটনাইট সরকারের পায়ের নিচে মাটি নেই। তাদের পতন অত্যাসন্ন। তিনি বলেন, 'নিশিরাতের ভোট ডাকাতির সরকার দেশের মানুষকে লোডশেডিংয়ের মাধ্যমে অন্ধকারে রেখেছে। এখন জনগণের পকেট কাটতে জ্বালানি তেলের দাম রেকর্ড বৃদ্ধি করেছে। তিনি অবিলম্বে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানান। রিজভী বলেন, ভোলায় বিএনপির প্রতিবাদ সমাবেশে অবৈধ সরকারের পেটোয়া পুলিশ বাহিনী গুলি চালিয়ে দুইজনকে হত্যা ও অনেককে আহত করেছে। কিন্তু এই হত্যার প্রতিশোধ জনগণ নিবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের স্বার্থে এবং সরকারের দু:শাসনের বিরুদ্ধে বিএনপির আন্দোলন চলবে বলে তিনি জানান। বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত বিএনপির নির্বাহী কমিটির বন পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাউসার,পার্থ দেব মন্ডল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, এসএম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ। বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি