৮ জুন ২০২৬

রোহিঙ্গা জেলেকে গুলি করল আরাকান আর্মি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১১:২৭ পিএম
রোহিঙ্গা জেলেকে গুলি করল আরাকান আর্মি

ছবি: কালের কণ্ঠ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:   কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ শিকারে গিয়ে আরাকান আর্মির গুলিতে মো. আয়ুব (২৮) নামে এক রোহিঙ্গা জেলে গুলিবিদ্ধ হয়েছেন। তিনি উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১৪ এর ব্লক-৪ এর বাসিন্দা মৃত কালা মিয়ার ছেলে।

গত শুক্রবার সন্ধ্যায় হোয়াইক্যং সীমান্তের ওপারে নাফ নদীর রাখাইনের অভ্যন্তরে এ ঘটনা ঘটেছে। তবে তিনি শনিবার (৬ জুন) সকালে টেকনাফের হোয়াইক্যং ছোটবিল বিজিবি পোস্টের কাছে ফিরে আসেন। পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, শনিবার সকালে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ ছোটবিল পোস্টের নিকট মো. আইয়ুব (২৮) নামের ওই রোহিঙ্গা নাগরিক গুলিবিদ্ধ অবস্থায় উপস্থিত হন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, গত শুক্রবার মাছ ধরার উদ্দেশ্যে তিনি সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে প্রায় ৫ কিলোমিটার মিয়ানমারের অভ্যন্তরে বগারদিয়া এলাকায় প্রবেশ করেন। এসময় আরাকান আর্মির সদস্যদের গুলিতে তিনি আহত হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় তিনি সীমান্ত এলাকায় পৌঁছালে বিজিবির সহযোগিতায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়।

বিজিবি কর্মকর্তা আরো জানান, সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে যেন কেউ মিয়ানমারে প্রবেশ না করে সে বিষয়ে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং তা চলমান রয়েছে।

পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি