রুহিয়ার টাঙ্গন ব্যারেজে অবৈধ বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা
দুলাল হক, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন ৩ নং রাজাগাঁও ইউনিয়নের টাঙ্গন ব্যারেজ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৮ আগস্ট শনিবার বিকেল নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিরোধী এই অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান কবির।আদালত সূত্রে জানা যায়, টাঙ্গন ব্যারেজ এলাকায় নদী থেকে ড্রেজার বা অবৈধ পন্থায় বালু উত্তোলন করা হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনের অপরাধ প্রমাণিত হওয়ায় মাসুদ রানা (৪০) নামে এক ব্যক্তিকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে কারাদণ্ডের বিধান রেখে জরিমানার টাকা নগদ আদায় করা হয়। সাজাপ্রাপ্ত মাসুদ রানা রুহিয়া থানার টাঙ্গন ব্যারেজ এলাকার মোঃ জালাল উদ্দিনের ছেলে। অভিযান পরিচালনকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান কবির জানান, নদী পরিবেশ ও সরকারি সম্পত্তি রক্ষায় এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সৃষ্টিকর্তার পরেই যেন মানুষ বিচার বিভাগের ওপর নিজের আস্থা ও বিশ্বাস রাখতে পারে ঝিনাইদহে আইন মন্ত্রী
সঙ্গীত একাডেমি