২৫ সেপ্টেম্বর ২০২৬

রুহিয়ায় ৯০ বোতল উইনসেরেক্স সিরাপসহ ২ জন গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম
রুহিয়ায় ৯০ বোতল উইনসেরেক্স সিরাপসহ  ২ জন গ্রেপ্তার


দুলাল হক, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০ বোতল উইনসেরেক্স সিরাপ, দুটি মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন ও নগদ ৪০ হাজার ৫০০ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৩।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নের কালিতলা মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার শিরাইল গ্রামের দেলোয়ার হোসেন (৪২) ও দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার লোহাগাঁও গ্রামের মাসুদ রানা (৪০)।

এসআরবি-১৩ দিনাজপুর সিপিসি-১ এর নায়েব সুবেদার মোঃ ইউনুছ আলী শেখের নেতৃত্বে পরিচালিত অভিযানে দেলোয়ারের কাছ থেকে ৬০ বোতল এবং মাসুদ রানার কাছ থেকে ৩০ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। এ সময় দুটি মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী বলেন মাদক উদ্ধার মামলার আসামী ও গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামীদের বিরুদ্ধে জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি