রুহিয়ায় বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান স্মরণে ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত
দুলাল হক, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল - মাদক ছেড়ে খেলায় চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মরহুম বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ জুমা রাজাগাঁও ইউনিয়নের আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩নং রাজাগাঁও ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
মরহুম বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সন্তান ও রুহিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
খেলা শেষে আসাননগর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরু, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব মাস্টার, ঠাকুরগাঁও জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তবা রাফিত মাহী, রুহিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দেলু, রাজাগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মহসিন আলী, সাধারণ সম্পাদক আখিরুল ইসলাম।
টুর্নামেন্টের ম্যাচগুলো পরিচালনা করেন বিপুল দাস ও রমজান আলী। খেলার মাঠে ধারাবিবরণী দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন জনপ্রিয় ধারাভাষ্যকার তপু।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
পঞ্চগড়ের আটোয়ারীতে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা উসমান গনী গ্রেফতার
সালিশে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, শোকজ হাতিয়া যুবদল আহ্বায়ককে
Jalalabad Summer Bash
সঙ্গীত একাডেমি