১ সেপ্টেম্বর ২০২৬

রুহিয়ায় মাদক প্রতিরোধে সুধী সমাবেশ, 'জিরো টলারেন্স' ঘোষণার অঙ্গীকার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৯:৫৯ এএম
রুহিয়ায় মাদক প্রতিরোধে সুধী সমাবেশ, 'জিরো টলারেন্স' ঘোষণার অঙ্গীকার


দুলাল হক, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এক সুধী ও প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) রাত ৯টায় রুহিয়া ইউনিয়নের ঘনিমহেষপুর (বারোঘরিয়া) জামে মসজিদ সংলগ্ন মাঠে এ সভার আয়োজন করা হয়।


স্থানীয় ব্যক্তিত্ব দফিজ উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বদিউজ্জামান, আব্দুল মালেক মানিক, সিনিয়র সহ-সভাপতি, রুহিয়া উপজেলা বিএনপি, মবকুল হোসেন সহ-সাংগঠনিক সম্পাদক, ঠাকুরগাঁও জেলা বিএনপি ও যুগ্ম সাধারণ সম্পাদক, রুহিয়া উপজেলা বিএনপি, আব্দুল মান্নান স্থানীয় জামায়াত নেতা, আসাদ আলী সহকারী অধ্যাপক, রুহিয়া ডিগ্রি কলেজ ও যুব বিষয়ক সম্পাদক, রুহিয়া উপজেলা বিএনপি।

এছাড়াও সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বক্তারা তঁাদের বক্তব্যে মাদকের ভয়াবহ সামাজিক ও শারীরিক কুফল তুলে ধরেন। রুহিয়া এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে প্রশাসন ও স্থানীয় জনগণ যৌথভাবে 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি