রুহিয়ায় অভিভাবক সমাবেশ
বাংলা প্রেস
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০১:৫৪ পিএম
দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি: রুহিয়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ‘ব্রাইট স্টার কেজি এন্ড মডেল স্কুলে’ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় স্কুলের হলরুমে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষার মান উন্নয়ন, অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, বিশেষ ক্লাসের ব্যবস্থা ও বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। স্কুলের সভাপতি রুহিয়া গিন্নিদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যলয়ের সহকারি অধ্যাপক ও রুহিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন অধ্যক্ষ/পরিচালক আশ্বিনী চন্দ্র বর্মন, গভর্নিং বডির অন্যতম সদস্য ও রুহিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক সদস্য আব্দুল হক, স্কুলের সিনিয়র শিক্ষক আলহাজ্ব মো: ইমদাদুল হক, মাহাতাব উদ্দীন, অভিভাবক শেফালী বেগম, জুয়েল রানা প্রমুখ।
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সারাদেশ
নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি, কানেকটিকাট
সঙ্গীত একাডেমি